বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

দিনাজপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুবকদের মাঝে ঋণের চেক, সনদ ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
আলোচনা সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের সামগ্রিক উন্নয়নে যুবকদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি যুগোপযোগী ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি ইতিবাচক চিন্তা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন