বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর জেলা প্রতিনিধি
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানী যোগদান করায় তাকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ উপলক্ষে নবযোগদানকৃত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান ডিআইজি। এ সময় তিনি পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য নবীন কর্মকর্তাকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানী রাজশাহী রেঞ্জের স্টাফ অফিসার-টু-ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং রেঞ্জ কার্যালয় ও রাজশাহী জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন