
ফরিদপুর সদর উপজেলার সাচিয়া বাজারে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন দোকান ভেঙে দেওয়া হয় এবং নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ডভুক্ত ৩৪৫ নম্বর দাগে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
অভিযানকালে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং নির্মাণাধীন স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।