বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তিনি মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সের সংখ্যা, গুরুত্বপূর্ণ রেজিস্টার, হাজতখানা, সার্ভিস ডেস্কসহ সার্বিক দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যারাক, মেস, আবাসন সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থাও সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদ এবং তদন্ত কেন্দ্রের অন্যান্য অফিসার ও ফোর্স।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন