বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজবাড়ী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ কার্যক্রমের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজবাড়ী পুলিশ লাইন্সে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মীর মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় পুলিশ সুপার টিআরসি প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান।
নিয়োগ কার্যক্রমে এ সময় বোর্ডের অন্যান্য সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন