
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাদল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৮টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজারের শফি উদ্দিন স্মরণীর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাদলকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।