বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশের কথা শোনেন এবং সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণকে উন্নত পুলিশি সেবা দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।
পরে অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্তসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়া পিআরএলে গমনকারী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন