বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ কার্যক্রমের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর ২০২৬, রবিবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সের সহযোগিতায় তিন দিনের নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের কোনো ধরনের দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার নির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি নিয়োগপ্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ভারপ্রাপ্ত) আসমা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। তাঁরা নিয়োগ বোর্ডকে সার্বিক সহযোগিতা করেন।
এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। এ সময় ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশে নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও দালালমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন