বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

মহিম ইনস্টিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইনস্টিটিউশনের গৌরবময় ৮৮ বছরপূর্তি এবং পুনর্মিলনী উৎসব-২০২৭ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর, ২০২৬ খ্রি., বৃহস্পতিবার সকাল ১০টায় এই শোভাযাত্রাটি বের করা হয়।
​‘আমি গর্বিত, আমি মহিমীয়ান’—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, মহিম ইনস্টিটিউশন, ফরিদপুর-এর আয়োজনে শোভাযাত্রাটি মহিম স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে; মহিম স্কুল থেকে শুরু হয়ে রেবেলস মোড় ঘুরে নতুন ও পুরোনো বাস স্ট্যান্ড হয়ে পুনরায় মহিম স্কুলে এসে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন