বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

কানাইপুরে সেলিম ফকিরের বাড়িতে দুই দিনব্যাপী ১৮তম ওরশ মোবারকের আয়োজন 

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কানাইপুরে দুই দিনব্যাপী ওরশ মোবারকের আয়োজন
ফরিদপুরের কানাইপুরে হযরত শাহ-লাল শাহ ফকিরের ভক্ত-আব্দুল আজিজ ফকিরের স্মরণে মো. সেলিম ফকিরের নিজ বাড়িতে দুই দিনব্যাপী ১৮তম ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে।
আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দে প্রথম দিনের অনুষ্ঠানে দরবারি গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ।
পরদিন ৪ সেপ্টেম্বর শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দে দ্বিতীয় দিনের বিচারের গানের আয়োজন করা হয়েছে। এদিন গান পরিবেশন করবেন ফকির আবুল সরকার (চন্ডিপুর, ফরিদপুর) ও তানিয়া সরকার (নগরকান্দা, ফরিদপুর)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওরশ মোবারক উপলক্ষে এলাকার ধর্মপ্রাণ মানুষ ও ভক্তবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
স্থান: সেলিম ফকিরের নিজ বাড়ি, মৃগী মধ্য পাড়া, কানাইপুর, ফরিদপুর।
আয়োজনে: এলাকাবাসী ও ভক্তবৃন্দ।
বিশেষ দ্রষ্টব্য: দুই দিনই খাবারের ব্যবস্থা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন