ঝালকাঠি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ঝালকাঠি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টায় অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা।
প্যারেড শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।
প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার ঝালকাঠি জেলা পুলিশের সরকারি গাড়ি, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর ও পুলিশ ক্যান্টিন পরিদর্শন করেন।