বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ফরিদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

০৪ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মঙ্গলবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাল্টিপারপাস হলে(কল্যাণ শেড) জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আশিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ফরিদপুর। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, পুলিশ সুপার, ফরিদপুর।

মাস্টার প্যারেডে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ফরিদপুর পুলিশ লাইনস্ এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন