সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে রিকশা স্ট্যান্ড দখলমুক্ত করার দাবিতে প্রদান করেছে ‌ ফরিদপুর জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন ‌

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদন

ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন রিকশা স্ট্যান্ড অবৈধ দখলমুক্ত করে রিকশাচালকদের জন্য ব্যবহার উপযোগী করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
এ সময় ‌‌ তাদের স্মারকলিপি গ্রহণ করেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন। আজ বুধবার ‌ সকাল সাড়ে দশটার দিকে ‌ আলিপুর মোড় থেকে ‌ একটি বিক্ষোভ মিছিল ‌ শহর প্রদক্ষিণ করে।
মিছিলটি ‌ ফরিদপুর প্রধান পোস্ট অফিসের সামনে গিয়ে দাঁড়ালে ‌ বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয় ‌ সংগঠনের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সভাপতিত্বে ‌ এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহাগ ‌, নুরুদ্দিন খান ‌, আককাছ জমাদার ‌, মোঃ রতন ‌, মোঃ মুননু, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন ‌
পৌরসভার বিভিন্ন এলাকায় রিকশাচালকদের জন্য নির্ধারিত একাধিক স্ট্যান্ড থাকলেও তা তারা বিভিন্ন সময় ‌ দখল হয়ে গেছে ‌ ফলে তারা উক্ত জায়গা ব্যবহার করতে পারছেন না ‌।
রিকশা স্ট্যান্ড দখল হয়ে যাওয়ায় চালকদের বাধ্য হয়ে সড়কের ওপর রিকশা রাখতে হচ্ছে। এতে একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রিকশাচালকদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে। এর মধ্যে বিশেষভাবে শ্যামলী পৌর মার্কেটের সামনে, তিতুমীর বাজার ১ নম্বর গেট রিকশা স্ট্যান্ড, থানার মোড় এবং হাজী শরীয়তউল্লাহ বাজার এলাকার রিকশা স্ট্যান্ডগুলো দ্রুত দখলমুক্ত করার দাবি জানানো হয়।
এ সময় তারা ‌জেলা প্রশাসনের মাধ্যমে বেদখলকৃত রিকশা স্ট্যান্ডসমূহ দ্রুত দখলমুক্ত করে রিকশাচালকদের জন্য সুষ্ঠুভাবে ব্যবহারের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন