শুক্রবার সকাল ১০টায় উন্নত জাতের দারুচিনি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কৃষকদের মাঝে বারি গোলমরিচ-১ এর চারা বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়।
মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এ সময় বারির বিভিন্ন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার বাড়িয়ে মশলা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।