বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

IMG_20260807_211400_088

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদপুরের বাহিরদিয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে "মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল" শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ-২০২৬। শুক্রবার সকাল ১০টায় উন্নত জাতের দারুচিনি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কৃষকদের মাঝে বারি গোলমরিচ-১ এর চারা বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়। মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এ সময় বারির বিভিন্ন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার বাড়িয়ে মশলা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন