রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ
শনিবার বিকেল ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভা শাখার আমির ডা. এহসানুল মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের দায়ীদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের পাশাপাশি গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, গণভোটের গণরায় অবিলম্বে কার্যকর করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন