মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

কানাইপুরে মসজিদের পাশে লোডবাহী পিয়াজ গাড়ি উল্টে আহত ১

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার এলাকায় একটি লোডবাহী পিয়াজের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কানাইপুর আখ সেন্টার এলাকার একটি মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পিয়াজবোঝাই গাড়িটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে গাড়িতে থাকা ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন