মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

খুলনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, খুলনার সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে খুলনা জেলার বিভিন্ন মামলার ত্রুটি-বিচ্যুতি নিরসন, তদন্তের গুণগত মান বৃদ্ধি এবং মামলার অগ্রগতি ত্বরান্বিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁন মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
কনফারেন্সে জেলার বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, সিআইডি, পিবিআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিজ্ঞ পিপি ও আইনজীবীবৃন্দ এবং খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন