মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম, নিরাপত্তা জোরদার এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের নির্দেশনা দেন।
এছাড়া কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিলের বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
সভায় জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইলসহ জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন