মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ২টি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ২টি অস্ত্র উদ্ধার
ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১৯ সেপ্টেম্বর ঢাকার পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোরে ফরিদপুর কোতোয়ালি থানাধীন ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন