মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ঢাকার সাভার-ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার সাভার ও ধামরাইয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে রোকেয়া (৫০) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে এক ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
অপরদিকে, রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মীর তৌসিফ আহমেদ (২৬) ও শেখ তানভীর (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, পৃথক তিন অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন