মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ফরিদপুরের কমলাপুরে ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. এ. হালিম এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন