মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজির বিশেষ মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬


ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ ইকবাল হোসেনের সঙ্গে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর জেলায় পৌঁছালে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুরের পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পরবর্তীতে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, ঢাকা।
সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি ফরিদপুর জেলা পুলিশের সকল কর্মকর্তাকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সভায় ফরিদপুরের পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন