
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণপূর্বক ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইন মামলার এজাহারনামীয় ১নং আসামি মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।