
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে ৩০ জন মাদকসেবী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সদর মডেল থানায় ১১ জন, বন্দর থানায় ৩ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জন, সোনারগাঁও থানায় ১ জন এবং রূপগঞ্জ থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে পাঁচটি থানায় সর্বমোট ৩০ জন মাদকসেবী গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। সোনারগাঁও থানায় গ্রেফতার হওয়া একজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।