মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে রামগঞ্জ থানায় ডাবল কেবিন পিকআপ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬


লক্ষ্মীপুর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রামগঞ্জ থানায় একটি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক রামগঞ্জ থানার জন্য পিকআপটি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ এহসানুল হক; মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ জোহরা; ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
নতুন এই যানবাহন ব্যবহারের মাধ্যমে রামগঞ্জ থানা এলাকায় পুলিশের টহল কার্যক্রম, দ্রুত সাড়া প্রদান এবং অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করছে জেলা পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন