মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনে ফরিদপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস করা হবে না। পাশাপাশি কোনো পুলিশ সদস্য কর্তব্য পালনে অবহেলা করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধসহ পুলিশের দায়িত্ব পালনে গণমাধ্যমের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন