বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহ জেলা পুলিশের কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জেলা পুলিশের কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত……………………..
অদ্য ১০শে আগস্ট ঝিনাইদহ পুলিশ লাইন্সে কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কিট প্যারেডের সালামী গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা , পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয়।
কিট প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
এ সময় মে মাসে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদেরকে কেরেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ মোশফেকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্), জনাব মোঃ মাহফুজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ আখতারুজ্জামান ,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন