শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা