সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

লালমনিরহাটে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পাটগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানকে সঙ্গে নিয়ে পাটগ্রাম থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের বি-সার্কেলের কর্মকর্তা জয়ন্ত কুমার সেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের অন্যান্য সদস্য এবং পাটগ্রাম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন