
ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ, অতিথিদের সম্মাননা প্রদান এবং সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।