সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন নায়াব ইউসুফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন