মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

মেহেরপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।
মেহেরপুর জেলায় মাঠপর্যায়ে ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর নাভিদ তাসনিমের রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিদায়ী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক | Z TV Bangla 24

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন