ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়া থানাধীন শুটিং বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), মো. রবিন (২৮), মো. ইমরান হোসেন (৩২) এবং সোহেল তানভীর বিজয় (৩০)।
পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার ওজন ২২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।