সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০-এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজবাড়ীর পাংশায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রাজবাড়ী জেলার পাংশা থানার বিষ্ণুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বিষ্ণুপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি আমবাগান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত ছিল।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন