সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকা জেলার পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলা ও মহানগর এলাকার পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় ঢাকা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
সভায় ঢাকা জেলার অধীনস্থ সংসদীয় আসনসমূহের সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল কার্যক্রম জোরদার, জরুরি সেবার প্রস্তুতি এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা জেলা পুলিশের সার্বিক প্রস্তুতির কথা জানান।
পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন