মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার MCQ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শুক্রবার ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতির লক্ষ্যে অনুষ্ঠিত বহুনির্বাচনী পরীক্ষায় মোট ৯০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের ভেন্যু ইনচার্জ মোঃ সায়ফুজ্জামান ফরুকী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এবং কেন্দ্রের সদস্য ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, পুলিশ সুপার, ফরিদপুর।
পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরীক্ষা পরিচালনা বোর্ডকে সহযোগিতার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার গোলাম মওলা, বিপিএম-বার, এআইজি (পুলিশ এভিয়েশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং তাহমিনা আক্তার খানম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এছাড়া পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর এবং আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর উপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে ফরিদপুর জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পদোন্নতি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন