সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইস্কাপ সিরাপ, গাঁজা ও একটি অটোরিকশা জব্দ করেছে ১৫ বিজিবি।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫ বিজিবির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ইস্কাপ সিরাপ, গাঁজা ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও অটোরিকশার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।