সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য স্কাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন সোনারগাঁও যাদুঘরের ১ নম্বর গেট থেকে টিপরদীগামী সড়কে সাততলা ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর সালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় গ্রেপ্তার করা হয়—মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া এলাকার আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা থানার মালিহা রাজাপুর এলাকার অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর চৈতা এলাকার মনির হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা একটি কালো প্লাস্টিকের ব্যাগ থেকে ৩৫ বোতল মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন