সিলেট ব্যাটালিয়ন—৪৮ বিজিবির অভিযানে ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল ও ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় এসব মালামাল ও ইয়াবা জব্দ করা হয়। একই অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
চোরাচালান ও মাদক প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।