সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সদরপুর ও নগরকান্দা থানায় সংঘটিত চাঞ্চল্যকর ০২টি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, ফরিদপুর।

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সদরপুর ও নগরকান্দা থানায় সংঘটিত চাঞ্চল্যকর ০২টি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, ফরিদপুর।

০৩ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুর থানা এলাকায় সংঘটিত সদরপুর থানার মামলা নাম্বার- ০১, তারিখ- ০১/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- ৭/৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং নগরকান্দা থানা এলাকায় সংঘটিত নগরকান্দা থানার মামলা নাম্বার- ০২, তারিখ- ০২/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজু হওয়া মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, পুলিশ সুপার, ফরিদপুর।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঘটনার আদ্যোপান্ত পর্যালোচনা করেন। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান এবং ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।

এসময় জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর ও জনাব মুহম্মদ আল ফাহাদ, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুরসহ নগরকান্দা ও সদরপুর থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন