
লালমনিরহাটে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে আয়োজিত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মহোদয়।
এসময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।