বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

লালবাগে ৩০ হাজার টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১০২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটের দিকে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন হাওলাদার নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১০২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার লালবাগসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন