মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাজবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগ—প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬


রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আবাদি জমিতে অবৈধভাবে দেওয়া বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা নামে এক ব্যক্তিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
নিহত নবিরন নেছা, বয়স ৫৫ বছর। গত ২ সেপ্টেম্বর বিকেলে বর্গা জমিতে কৃষিকাজ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে রাত ৯টার দিকে পাশের আখক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
র‌্যাবের তথ্য অনুযায়ী, অভিযুক্তের জমির আখক্ষেতের চারপাশে অবৈধভাবে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ওই বিদ্যুতের সংস্পর্শে এসে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা ধামাচাপা দিতে মরদেহ সরিয়ে আখক্ষেতে রাখা এবং গুমের উদ্দেশ্যে গর্ত খননেরও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা হলে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুরের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন