সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মাদারীপুর জেলার রাজৈর থানার মানবপাচারের গডফাদার মানবপাচারকারী এনামুল মাতুব্বর (৩০) গ্রেফতার।

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মাদারীপুর জেলার রাজৈর থানার মানবপাচারের গডফাদার মানবপাচারকারী এনামুল মাতুব্বর (৩০) গ্রেফতার।
১। ঘটনাস্থলঃ মাদারীপুর জেলার রাজৈর থানাধীন পূর্ব স্বরমঙ্গল সাকিনস্থ বাদীর বসতবাড়ি।
আসামীঃ ১। এনামুল মাতুব্বর (৩০), পিতা-এসাহাক মাতুব্বর, সাং-বদরপাশা (উত্তরপাড়া), ইউপি-বদরপাশা, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর।
ভিকটিম (বাদী) এর বাড়ি এবং আসামী এনামুল মাতুব্বরের বাড়ী একই এলাকায়। সে সুবাদে বাদী ইতালী যাওয়া ইচ্ছা পোষণ করলে আসামীরা জানান তাদের নিকট আত্মীয় দীর্ঘদিন যাবৎ ইতালীতে বসবাস করতেছে এবং উক্ত আত্মীয়ের মাধ্যমে বাদীকে স্পন্সর ভিসায় ইতালী প্রেরণ করে উচ্চ বেতনে চাকুরীর ব্যবস্থা করে দিবে। এর জন্য আসামীদের নগদ ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা প্রদান করতে হবে। আসামীরা বাদীর পূর্বপরিচিত ও বিশ্বস্ত হওয়ায় বাদী তাদের কথায় বিশ্বাস স্থাপন করে ইতালী যাওয়া সিদ্ধান্ত গ্রহণ করে। গত ০২/১২/২০২৫ খ্রি. সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আসামীরা পরস্পর যোগসাজোসে উক্ত আসামীর লোকজন রাজৈর থানাধীন পূর্ব স্বরমঙ্গল সাকিনস্থ বাদীর বসতবাড়িতে আসলে বসতঘরের বারান্দায় বসে সাক্ষীদের মোকাবেলায় আসামীদের নগদ ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা এবং বাদীর পাসপোর্ট প্রদান করে। গত ০৭/০১/২০২৬ খ্রি. বাদীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে ইতালীর পরিবর্তে লিবিয়ায় পাঠিয়ে দেয়। লিবিয়াতে অবস্থানরত উক্ত আসামী এনামুল মাতুব্বর বাদীকে রিসিভ করে তার বাসায় নিয়া রাখে। এর কয়েক দিন পর আসামী এনামুল মাতুব্বর বাদীকে তার সহযোগী আন্তর্জাতিক মানব পাচারকারী মাফিয়া চক্রের সদস্যদের নিকট বিক্রি করে দেয়। উক্ত আসামীর নির্দেশে লিবিয়ায় অবস্থানরত মাফিয়ার সদস্যরা বাদীকে আটক করে শারীরিক নির্যাতন করতে থাকে এবং এবং বাদীর পরিবারের লোকজনদের নিকট মুক্তিপণ বাবদ টাকা দাবী করতে থাকে। এর মধ্যে উক্ত আসামী বাংলাদেশে চলে আসে। বাদীকে আটক ব্যক্তিদের নিকট হতে মুক্ত করার জন্য বাদীর আত্নীয় স্বজন উক্ত আসামীকে বিভিন্ন তারিখ ও সময় আরোও নগদ 20,00,000/- (বিশ লক্ষ) টাকা প্রদান করে। লিবিয়াতে উক্ত আসামীর সহযোগীরা বাদীকে মুক্ত না করে জিম্মি রেখে অমানুষিক নির্যাতন ও মারপিট করতে থাকে। একপর্যায়ে বাদী মাফিয়া চক্রের সদস্যদের কবল হতে সু-কৌশলে পালিয়ে লিবিয়ায় অবস্থিত IOM (International Organization for Migration)-এর সহায়তা গ্রহণ করে গত 28/০4/২০২৬ খ্রি. বাংলাদেশে ফিরে আসে। বাদী লিবিয়াতে থাকাকালীন সময়ে উক্ত আসামী তার পরিবারের লোকজনের নিকট হতে তাকে মুক্ত করে আনবে বলে একটি কথিত আপোষ মিমাংশা করে আমার মা মাকসুদা আক্তারের নিকট হতে স্ট্যাম্প গ্রহণ করে তাদের নিকট রেখে দেয়। এ সংক্রান্ত রাজৈর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। উক্ত আসামী এনামুল মাতুব্বরকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীর পিসিপিআর যাচাই করে ০১(এক) টি মানব পাচার মামলার তথ্য পাওয়া যায়।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানব পাচারকারী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন