বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সদর মডেল থানাধীন রাজারচর এলাকায় আরিফ চৌকিদারের মাছের ঘেরের পূর্ব পাশের পাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মাদারীপুর সদর উপজেলার রাজারচর এলাকার শামীম চৌকিদার (৩০) এবং খোয়াজপুর টেকেরহাট এলাকার মো. রাব্বি জমাদ্দার (২৪)।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন