মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মাদারীপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী মাতুব্বর (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টা ২৫ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানাধীন মধ্য ঝিকরহাটি এলাকায় জনৈক শহীদ দর্জির মালিকানাধীন গাছের বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খৈয়ারভাঙ্গা গ্রামের জাফর মাতুব্বরের ছেলে মোঃ মেহেদী মাতুব্বরের দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন