সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মাদারীপুরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাদারীপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন, প্যারেড এবং সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী।
ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রমকে উপস্থাপন করেন।
এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য জনাব মোঃ রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল), ফরিদপুর; জনাব ফারিহা রফিক ভাবনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাদারীপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Z TV Bangla 24
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর জেলা প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন