মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ১১ নেতার যোগদান
Reporter Name
Update Time :
শনিবার, ১ আগস্ট, ২০২৬
মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ১১ নেতার যোগদান
মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ১১ নেতার যোগদান
মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ১১ নেতার যোগদান
মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ১১ নেতার যোগদান
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে চিনিকল রক্ষায় আখ রোপণের লক্ষ্যমাত্রা অর্জন এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে শ্রমিক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় মধুখালী চিনিকলের মিলগেট কদমতলায় আয়োজিত অনুষ্ঠানে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের নেতা মো. আলমগীর হোসেনসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতা আনুষ্ঠানিকভাবে শ্রমিক-কর্মচারী পরিষদে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মঞ্জু বিশ্বাস, শ্রমজীবী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. কামাল উদ্দিন নিরু, সদস্য মিঠুন মোল্লা, সংগ্রাম পরিষদের নেতা মির্জা আলিমুজ্জামান ইভেন, ফরিদ খান, মো. রবিউল ইসলাম, মো. সাদেকুর রহমান, মো. মামুন, জামাল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন এবং সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সাবেক অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ শ্রমিক-কর্মচারী পরিষদের অন্যান্য নেতারা।
অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বক্তারা মধুখালী চিনিকল রক্ষা, আখচাষ সম্প্রসারণ এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।