সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম, ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জনাব হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আইজিপি ও বিমান বাহিনী প্রধান পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সহযোগিতা ও পেশাদার সম্পর্কের বহিঃপ্রকাশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Z TV Bangla 24
সত্যের পথে, সবার আগে ভিডিও সংবাদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন